আর কোনো দীর্ঘশ্বাস নেই... হাহাকার নেই, কারোর সঙ্গে পাল্লা দেবার জন্য তো
জন্মাইনি। গর্বও নেই, অভিমানও নেই... শুধু বেঁচে থাকাটা সত্যি, গান সত্যি,
প্রেম সত্যি, চোখ বুজবার আগে অব্দি নিজের কাছে নিজের অস্ত্বিত্ব সত্যি। ফুল
বাসি, মালা বাসি, বিছানা বাসি যদি হয়, তবে কাজলও বাসি, কান্নাও বাসি, আর
ভালোও বাসি হয়!! নাকচাবি খুলে হাতে দিয়ে যাব, আর সব শেষে চোখে কাজল পরিয়ে
কপালে একটা চুমু রেখো দগ্ধ সংসার...
(Arijita Mukhopadhyay - https://www.facebook.com/arijitamumu posted this on her Facebook wall on January 24, 2015.)
No comments:
Post a Comment