তোমার চোখে প্রদীপ ছিলো
অনন্ত এক সাঁঝের তারায়
সলতে-জোড়া আলোক ছিলো ;
বাঁধভাঙা সেই ঝড়ের মতোই
দুকূলপ্লাবী বন্যা ছিলো।
অনন্ত এক সাঁঝের তারায়
সলতে-জোড়া আলোক ছিলো ;
বাঁধভাঙা সেই ঝড়ের মতোই
দুকূলপ্লাবী বন্যা ছিলো।
হৃদয় জুড়ে শুকনো পাতা
প্রদীপ তেলে ফুলকি লেগে
বিশ্ববরণ হোক দাবানল,
তোমার চোখে আগুন ছিলো।
তোমার ভুরুর ধনুক-ভাঁজে,
বিপদ কিছুর আদল ছিলো,
ভীষণ ভীরু চোখের পাতায়
কয়েক কুচি বাদল ছিলো।
কয়েক কুচি আদর ছিলো ;
ঘোড়সওয়ারের
তীরন্দাজীর
হৃদয়ভেদী ছোবল ছিলো।
তোমার চোখে আগুন ছিলো।
অনন্ত এক ঝাড়ের বাতি,
জলসাঘরে ঝলসালো চোখ
হাজার কোটি নূপুরধ্বনি
আয়না ভাঙার আওয়াজ যেমন
তেমন কিছু জানান দিলো,
দালান মেজে ফাটল ধরে
বৃষ্টি এলো বৃষ্টি এলো।
সেতার-তারে মাখন গড়ায়,
আলাপ থেকে জোড় আর ঝালা,
প্রদীপ ছিলো কয়েককুচি
ধূসর কোনো আগুন জ্বালা।
হৃদয় জুড়ে শুকনো পাতা,
ভ্রূপল্লবে ক্ষণিক বাদল ;
তোমার চোখে বাদল ছিলো,
কয়েক কুচি আদর ছিলো।
No comments:
Post a Comment